আন্তর্জাতিক সংবাদশিরোনাম

একদিনে করোনায় ৯৬০ মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চব্বিশ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। নতুন করে মৃত্যু হয়েছে প্রায় এক হাজার জনের। এই সময়ে বেড়েছে আক্রান্তের সংখ্যাও।
জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত কভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে ৯৬০ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৭৫৮ জন, যা দেশ হিসেবে বিশ্বে সর্বোচ্চ।
চব্বিশ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ২৪ হাজারের বেশি মানুষের শরীরে। তাতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৭ লাখ ৬৯ হাজার ৭৭৬ জন, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।
এদিকে, বিশ্বে মোট আক্রান্ত ৬০ লাখ ছাড়িয়েছে; মৃত্যু ৩ লাখ ৭০ হাজার ছুঁই ছুঁই।
আক্রান্তে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে করোনাভাইরাসের বর্তমান হটস্পট ব্রাজিল, প্রায় ৫ লাখ। প্রায় ৪ লাখ আক্রান্ত নিয়ে তৃতীয়স্থানে রাশিয়া। যুক্তরাজ্য চতুর্থস্থানে, আক্রান্ত ৩ লাখ ৭৫ হাজার ছুঁই ছুঁই। পঞ্চমস্থানে স্পেন, ২ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই।
মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরে রয়েছে তাদের বন্ধু রাষ্ট্র যুক্তরাজ্য, ৩৮ হাজার ৪০০ ছাড়িয়েছে। তৃতীয়স্থানে আছে ইতালি, ৩৩ হাজার ৩৪০; চতুর্থস্থানে ব্রাজিল ২৮ হাজার ৮০০; পঞ্চমস্থানে নেমে যাওয়া ফ্রান্সে মৃত্যু সংখ্যা ২৮ হাজার ৭৭৪ জন।
আক্রান্ত-মৃত্যু বেড়েছে ভারতেও। আক্রান্ত ১ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে, মৃত্যু দাঁড়িয়েছে ৫ হাজার ১৮৫ জনে।
শনিবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬০৮ জন; মৃত্যু ৬১০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button