Uncategorized
নীলফামারীতে র্যাবের ৬ সদস্যসহ আরো ৮ জনের করোনা শনাক্ত

সংবাদদাতা, নীলফামারী : নীলফামারীতে নতুন করে আরো ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে র্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের ৬ জন সদস্যও রয়েছে । সোমবার রাতে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন।
নতুন করোনা শনাক্ত ৮ জনের মধ্যে নীলফামারী শহরের অবস্থিত র্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের ৬ সদস্য, ডোমার উপজেলায় অন্তসত্তা এক গৃহবধূ ও সৈয়দপুর উপজেলায় ১ জন রয়েছে।
এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯২ জনে। এর মধ্যে ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।




