Uncategorized

নিজ বেতনের টাকায় দুস্থ্যদের মাঝে ঈদ উপলক্ষ্যে খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিনিধি : এক মাসের বেতনের পুরো অর্থ দিয়ে ৭৫ টি পরিবারের বাড়ী বাড়ী ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও নতুন কাপড় পৌঁছে দিলেন করোনা মোকাবেলায় সম্মোখযোদ্ধা মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা গরীবের ডাক্তার লুৎফর রহমান।
শুক্রবার বিকেলে ওই চিকিৎসক নিজ বাড়ি সাটুরিয়া উপজেলার সাহেবপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার দু:স্থ পরিবারের বাড়িতে বাড়িতে নিজ হাতে এসব উপহার সামগ্রী পৌছে দেন। ৭৫ টি পরিবারের মাঝে দেয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ৫কেজি চাল, দেড় কেজি পোলাও চাল, এক কেজি চিনি, সেমাই, দুই কেজি আলু, এক লিটার তেল ও এক কেজি পিয়াঁজ।
এছাড়া আরো ১৪টি পরিবারের মাঝে তিনি শাড়ি কাপড় বিতরণ করেন। ডা: লুৎফর রহমান বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আমার নিজ এলাকা ও আশপাশের কর্মহীন হয়ে পরা ৭৫টি দু:স্থ পরিবার যেন তাদের পরিবারের সকলকে নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে পারে সেজন্য এক মাসের পুরো অর্থ দিয়ে তাদের সহযোগিতা করার সামান্য চেষ্টা করেছি মাত্র।
এর আগে গতমাসে পুরো মাসের বেতন দিয়ে খাদ্যসহায়তা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button