আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনায় ব্রাজিলে একদিনে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনেই প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। দেশটিতে গত কয়েকদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১ হাজার ১৭৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৭ হাজার ৯৭১ জন।
অপরদিকে, দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ১৭ হাজার ৪০৮ জন। এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৭১ হাজার ৬২৮ জন।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ৮৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১৭ হাজার ৯৮৩ জন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। অপরদিকে ব্রাজিলে গত ফেব্রুয়ারিতে করোনার প্রাদুর্ভাব ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button