উপমহাদেশশিরোনাম

ভারতের দাবি করা ভূখণ্ড নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করলো নেপাল

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও তিনটি দেশের একটি সংযোগস্থলের একটি বিতর্কিত ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নেপালের সরকার। বিতর্কিত ভূখণ্ড কালাপানি আর লিপুলেখকে ভারত নিজেদের বলে দাবি করে আসছে।
মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভূমি ব্যবস্থাপনা সমবায় এবং দারিদ্র বিমোচন বিষয়ক মন্ত্রী পদ্মা আরিয়াল নতুন এই মানচিত্রের প্রস্তাব করলে নেপালের মন্ত্রিসভা এ ব্যাপারে তাদের সম্মতি দিয়েছে।
নেপালের মন্ত্রিসভার একটি বৈঠকের পর সরকারের মুখপাত্র ও অর্থমন্ত্রী ইউভরাজ খাটিওয়াদা জানিয়েছেন, অনতিবিলম্বে নতুন এই মানচিত্র কার্যকর হবে। নতুন এই মানচিত্র স্কুল-কলেজের বইপত্রে, সরকারি প্রতীকে এবং অফিস-আদালতের সব কাগজপত্রে এখন থেকেই ব্যবহার করা হবে।
ভারতের দিক থেকে নেয়া সাম্প্রতিক তিনটি পদক্ষেপ নেপাল সরকারের এই সিদ্ধান্ত গ্রহণের পেছনে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। গত বছর ভারত নতুন একটি রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে যেখানে এই বিতর্কিত ভূমি দু’টি তাদের অংশে অন্তর্ভুক্ত হিসেবে দেখানো হয়।
নেপাল ও ভারতের মধ্যে ১৬ হাজার কিলোমিটারের বেশি খোলা সীমান্ত রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি জায়গা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। বিরোধের কেন্দ্রে থাকা ভূখণ্ডগুলোর মধ্যে কালাপানি, লিপুলেখ এবং সুস্তা অন্যতম।
এই ভূখণ্ডটি ভারত, নেপাল ও চীন – তিন দেশের একটি সংযোগস্থল, যাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button