বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

১৩০০ কোটি বছরের পুরনো ৪ গ্যালাক্সির সন্ধান

বয়স সঠিক করে বলা মুসকিল। আনুমানিক ১৩০০ কোটি বছর! মহাকাশের এমনই ৪ প্রবীণ বাসিন্দার খোঁজ দিলেন মেক্সিকোর গবেষকেরা। ডরাম ইউনিভার্সিটির ‘ইন্সটিটিউট ফর কম্পিউটেশনাল কসমোলজি’-র ডিরেক্টর কার্লোস ফ্রেঙ্ক-এর নেতৃত্বে একটি বিজ্ঞানীদল ওই ৪টি গ্যালাক্সির খোঁজ দিয়েছে।
নতুন ৪ গ্যালাক্সিগুলো হল- সেগ-১, বুটস-১, টুকানা ২, উরসা মেয়র ১। এই ৪ গ্যালাক্সি বয়সে বড় হলেও আকারে বেশ ছোট।
বিজ্ঞানীদের ভাষ্য, ‘স্যাটেলাইট-গ্যালাক্সি’। কারণ চাঁদ যেমন পৃথিবীকে আবর্তন করছে তেমনই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিকে ঘিরে পাক খাচ্ছে ‘বুটস’রা। কালোর্সদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’-এ।
কার্লোস বলেন, ‘বাড়িরই পিছনে ছিল ওরা, জানা যায়নি এত দিন। জ্যোতির্বিজ্ঞানের এই আবিষ্কার অনেকটা আদিম মানুষের দেহাবশেষ খুঁজে বের করারই সমতুল্য। এক টুকরো আদিম মহাবিশ্বের সন্ধান মিলেছে।’
বিজ্ঞানীরা আশা করে বলেন, ওই স্যাটেলাইট গ্যালাক্সিদের হাত ধরেই এক দিন সমৃদ্ধ হবে জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button