শিক্ষা
ঢাবির কর্মচারীদের মধ্যে ছাত্রদলের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদেরসহ পার্শ্ববর্তী এলাকার প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল।
সোমবার ঢাবি ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে এসব বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলু, লাচ্ছা সেমাই ইত্যাদি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আকতার হোসেন, সজীব মজুমদার, এবিএম এজাজুল কবির রুয়েল, শাফি ইসলাম প্রমুখ।
মো. রাকিবুল ইসলাম রাকিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের আত্মিক সম্পর্ক বিদ্যমান। তাই করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে আমরা ধারাবাহিকভাবে ক্যাম্পাসে খাদ্য সামগ্রী বিতরণ ও আর্থিক সহযোগিতা নিয়ে কর্মহীনদের পাশে দাঁড়িয়েছি।




