আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, আরও ১২৩৭ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৮৮ হাজার ৭৩০ জনে দাঁড়ালো। জনস হপকিন্স ইউনিভার্সিটির শনিবারের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
এছাড়া দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৬৬ হাজার ৬৮২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখের বেশি।
করোনায় আক্রান্ত ও মৃত্যের সংখ্যায় শীর্ষে রয়েছে দেশটি।
এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত ৪৭ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ১৩ হাজারের বেশি মানুষের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button