আন্তর্জাতিক সংবাদশিরোনাম

লেবাননের আকাশসীমা লঙ্ঘন করছে ইসরাইল : জাতিসংঘের সাহায্য দাবি

লেবানন ও ইসরাইলের সংঘর্ষ দীর্ঘ দিনের। এর জের ধরেই বুধবার লেবাননের আকাশসীমা লঙ্ঘন করছে ইসরাইল। এমনই অভিযোগ করছে লেবানন।
গত মঙ্গলবার একটি ইসরাইলি নৌযানের লেবাননের আঞ্চলিক জলসীমা লঙ্ঘনের পর আবার এই ঘটনায় দেশটি শঙ্কা প্রকাশ করেছে। এখন লেবানন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যসহ বেশকিছু পশ্চিমা দেশগুলির কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে।
এ ব্যাপারে বুধবার দেশটির গণমাধ্যম আশার্ক আল-আওসাতব প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে জানা যায়, লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে দিনরাত দেশের বাসিন্দাদের বিরক্ত করে তুলছে ইসরাইল। ফলে দেশটি এখন তাদের অঞ্চলে ইসরাইলিদের আক্রমণের আশঙ্কা করছে।
লেবানন পশ্চিমা দেশগুলোর কাছে অনুরোধ জানিয়েছে, সিরিয়ায় ইরান ও হিজবুল্লাহর স্থাপনাগুলিতে হামলা চালাতে লেবাননের আকাশসীমা ব্যবহার বন্ধ করা হোক।
কিন্তু লেবানন কূটনীতিক বলছেন, আকাশসীমা ব্যবহার বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছিল ইসরাইল। কারণ এটি তাদেরকে সিরিয়ার রাডারের ‘এক্সপোজ’ এ বাধা দেয়।
আশার্ক আল-আওসাতকে লেবাননের কূটনীতিকরা জানান, লেবাননের অস্ত্র ও গোলাবারুদ চালানের উপর নজরদারি চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
এদিকে পশ্চিমা দেশগুলো লেবাননকে জানিয়েছে, তারা ইসরাইলকে থামাতে অপারগতা স্বীকার করেছে। ইসরাইল তাদের প্রস্তাবও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।
সূত্র: জেরুজালেম পোস্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button