Uncategorized

ফরিদপুরে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিলেন শামা ওবায়েদ

সংবাদদাতা, ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পাঁচ হাজার অসহায় পরিবারের মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। মঙ্গলবার কেএম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার জানান, দেশে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি সৃষ্টির প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার পর্যন্ত পাঁচ দফায় নগরকান্দা পৌরসভা সদর ও নয়টি ইউনিয়ন এবং সালথার আটটি ইউনিয়নের পাঁচ হাজার পরিবারকে চাল, ডাল, তেল, লবণ ও আলু ছাড়াও সাবান এবং মাস্ক দেয়া হয়েছে।
এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শামা ওবায়েদ বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। মানবিক এই সহায়তা ছাড়াও ডাক্তার ও চিকিৎসকদের মাঝেও সুরক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button