আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭৮ হাজার ৬১৫

প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৫ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮ হাজার ৬১৫ জনে দাঁড়ালো।
এছাড়া দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২২ হাজারের বেশি মানুষ।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা শীর্ষে রয়েছে দেশটি।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এর পর একে একে বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিনিয়ত হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
তবে আশার খবর, বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button