উপমহাদেশশিরোনাম

ভারতে করোনা আবহে জন্ম নেবে ২ কোটি শিশু

করোনা থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখার নিদান দিচ্ছেন বিশেষজ্ঞর। কিন্তু লকডাউনে ঘরবন্দি দেশ কি আরো ঘনিষ্ঠ হয়ে উঠেছে? ইউনিসেফের তথ্য কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে।
ইউনিসেফের তথ্য বলছে করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করার পর থেকে ৯ মাসের মধ্যে রেকর্ড সংখ্যক শিশু জন্ম নিতে চলেছে ভারতে। মার্চ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে ভারতে অন্তত ২ কোটি শিশু জন্ম নেবে বলে জানিয়েছে ইউনিসেফ। নবজাতকের এই সংখ্যা সারা বিশ্বের মধ্যে সর্বাধিক।
এই করোনা আবহের মধ্যে গোটা বিশ্বে জন্ম নেবে ১১৬ মিলিয়ন শিশু। গত ১১ মার্চ করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার পরবর্তী নয় মাসের মধ্যে এই শিশুগুলি জন্ম নেবে। ভারতের পরেই এই তালিকায় রয়েছে চীন। সেখানে করোনা আবহে জন্ম নেবে ১৩.৫ মিলিয়ন শিশু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button