Uncategorized

শ্রীমঙ্গলে নরসিংদীফেরত কিশোরের করোনা শনাক্ত

সংবাদদাতা, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে নরসিংদী ফেরত ১২ বছরের এক কিশোর।
শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবের পরীক্ষা থেকে তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেল আশরাফুজ্জামান জানান, আক্রান্ত শিশুর বাড়ি শ্রীমঙ্গলের সিন্দুখাঁন ইউনিয়নে। গত ২৭ তারিখ শিশুটির নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হলে রবিবার রাতে পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
এদিকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমরা শিশুটির বাসায় গিয়েছি। বাসাটি লকডাউন করা হয়েছে এবং এ সময় শিশুটির পরিবারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে শ্রীমঙ্গলে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা, নিরাপত্তারক্ষী এবং একজন ঢাকা ফেরত শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছিলেন। আজকের আক্রান্ত শিশুসহ শ্রীমঙ্গল উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা চারে দাঁড়ালো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button