আন্তর্জাতিক সংবাদশিরোনাম

টানা ১৭ দিন নতুন করোনা রোগী নেই ভিয়েতনামে

এপ্রিলের ১৬ তারিখের পর ভিয়েতনামে টানা ১৭ দিন স্থানীয় কেউ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হননি।
ভিয়েতনামের ‘ন্যাশনাল স্টেরিং কমিটি ফর কভিড-১৯ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল’ জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ২৭০ জন করোনায় আক্রান্ত। এর মধ্যে ১৩০ জন বিদেশি অথবা বিদেশ থেকে ফিরেছেন। তারা সবাই কোয়ারেন্টাইনে ছিলেন।
২১৯ জন পুরোপুরি সুস্থ হয়েছেন। বাকিদের কেউ মারা যাননি।
চীনের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকলেও ভিয়েতনাম শুরু থেকে কড়াকড়ি আরোপ করে এবং ফ্লাইট বন্ধ করে করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। পজিটিভ ব্যক্তিদের সংস্পর্শে আসা ৩০ হাজার ৫৩০ জনকে তারা দেশের ২৪৬টি হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখে।
সন্দেহজনক আরও ৫ হাজার ৭৪৮ জনকে রাখা হয় ২৪ হাজার ১৯২টি বাড়িতে।
ভিয়েতনাম সেই ফেব্রুয়ারিতে চীনের সঙ্গে আকাশযোগাযোগ বন্ধ করে। রাজধানীর সঙ্গে তখন থেকেই বিচ্ছিন্ন করা হয় গ্রামগুলোকে। এরপর সামাজিক দূরত্বের বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।
ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মেডিকেল টেস্ট, কোয়ারেন্টাইন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিষয় কঠোরভাবে মেনে চলায় করোনা নিয়ন্ত্রণে এসেছে।
ভিয়েতনামের মতো হংকংও করোনা দারুণভাবে নিয়ন্ত্রণ করেছে। দেশটির সেন্টার ফর হেলথ প্রটেকশন জানিয়েছে, টানা দশদিন স্থানীয়দের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হননি।
হংকংয়ে এখন পর্যন্ত ১ হাজার ৪০ জন আক্রান্ত হলেও ৮৬৪ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button