
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩২ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ৭৪১ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হলেন।
শনিবার পুলিশ সদরদপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ২৩২ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ৭৪১ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হলেন।
কেবল ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপিরই ৩৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সূত্রটি আরও জানায়, নিশ্চিত অথবা সন্দেহভাজন আক্রান্ত হিসেবে পুলিশের ১৭৪ সদস্য আইসোলেশনে আছেন। কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ২৫০ জন।
শনিবার ভোরে একজনসহ এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে পাঁচ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ জন।




