শিরোনাম

শিমুলিয়া ঘাটে শ্রমজীবী মানুষের ঢল অব্যাহত

সংবাদদাতা, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ছুটে চলেছেন ঢাকাগামী শ্রমজীবী মানুষ। শনিবার ষষ্ঠ দিনের মতো শ্রমজীবী মানুষের ঢল লক্ষ করা গেছে দক্ষিণবঙ্গের এ নৌরুটের ঘাটে।
ফেরি ও ট্রলারে করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে আসছেন শত শত গার্মেন্টস কর্মী। দুর্ভোগের মুখে ঢাকায় ছুটছেন তারা।
এদিকে, কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি ও ট্রলারে শিমুলিয়া ঘাটে আসলেও ঢাকায় যেতে শ্রমজীবী মানুষের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট থেকে অটোরিকশা, সিএনজি কিংবা রিকশাযোগে সড়কে ভেঙে ভেঙে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলছেন শ্রমজীবী মানুষেরা।
মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সকালে কাঁঠালবাড়ি ঘাট থেকে যাত্রীবোঝাই করে শিমুলিয়ায় ছেড়ে আসে রো-রো ফেরি শাহ মখদুম, শাহ পরান ও ডাম্প ফেরি রামশিং। ফেরি ৩টিতে শত শত যাত্রী ছিলেন। যাদের বেশির ভাগই পোশাকশ্রমিক। ফেরি ছাড়াও ট্রলারে ট্রলারে দক্ষিণবঙ্গ থেকে ছুটে আসছেন যাত্রী সাধারণ।
গত বুধবার তেকে প্রতিদিনই শিমুলিয়া ঘাটে ঢাকাগামী পোশাকশ্রমিকদের ভিড় লক্ষ করা যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button