করোনাভাইরাসের প্রকোপে এখন সারাবিশ্ব কাঁপছে। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে আর আক্রান্ত হচ্ছে লাখের উপর। তবে অনেক দুঃসংবাদের ভীড়ে আশার আলোও দেখা যায় মাঝে মাঝে।
এই ভাইরাসটি মারাত্মক সংক্রমণ ব্যাধি হওয়ায় সত্ত্বেও বিশ্বের ছয়টি দেশ এই ভাইরাসটিকে সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম হয়েছে। বিশ্ব জরিপ ওয়েব পেইজ ওয়ার্ল্ডোমিটারের বুধবারের তালিকা অনুযায়ী ওই ছয়টি দেশে এখন আর একজনও কোভিড-১৯ আক্রান্ত রোগী নেই। দেশ ছয়টি হলো- ইয়েমেন, অ্যাঙ্গোলা, সেন্ট বার্থেলিয়াম, মৌরিতানিয়া, গ্রিনল্যান্ড এবং সেন্ট লুসিয়া।
এদিক থেকে এশিয়ায় মহাদেশে প্রথম করোনা মুক্ত দেশ হলো ইয়েমেন ও আফ্রিকা মহাদেশে মৌরিতানিয়া। আর বাকি দেশগুলোর অবস্থান উত্তর আমেরিকায়।
ইয়েমেনে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরপরই গত ১০ এপ্রিল দেশটির সরকার কিছু প্রদেশে কারফিউ জারি করে। ইয়েমেনের কঠোর পদক্ষেপ আর চিকিৎসা ব্যবস্থায় করোনা আক্রান্ত ব্যক্তিরা এখন সুস্থ রয়েছেন ও আর নতুন সংক্রমণের খবর এখনো জানা যায়নি। অ্যাঙ্গোলাতে মোট তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর এখন সবাই সুস্থ আছেন। দেশটিতে সর্বশেষ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ২ এপ্রিল।
সেন্ট বার্থেলিয়াম, গ্রিনল্যান্ড, সেন্ট লুসিয়া দেশ তিনটিও সামান্য সংখ্যক আক্রান্তের সবাই বর্তমানে করোনাকে পরাজিত করে সুস্থ আছেন। নতুন সংক্রমণের ঘটনা ঘটেনি। তবে মৌরিতানিয়ায় মোট সাতজন করোনা আক্রান্ত রোগীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটিতে সর্বশেষ কোভিড-১৯ রোগীর সুস্থতার ব্যাপারে নিশ্চিত করেছে।
বিশ্বের অন্য দেশগুলো যখন করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে, ঠিক তখন কেবল সর্তকতা অবলম্বন করে এই ছয়টি দেশ খুব সহজেই করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছে। তবে অল্প সংখক জনসংখ্যা তাদের রোগটি প্রতিহত করতে সাহায্য করেছে। ছয়টি দেশই বিদেশফেরত কারো না কারো মাধ্যমে সংক্রমিত হয়েছিল।
এছাড়াও করোনাভাইরাস মোকাবিলায় সাফল্য অর্জন করেছে অস্ট্রেলিয়াও। দেশটিতে আক্রান্ত সর্বমোট ছয় হাজার ৭৩৬ জনের মধ্যে পাঁচ হাজার ৬৬৭ জনই বর্তমানে সুস্থ আছেন। বুধবারও দেশটিতে নতুন কোনো আক্রান্তের ঘটনা ঘটেনি। সূত্র : ওয়ার্ল্ডোমিটার




