আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা যুদ্ধে জয়ের পথে ইতালি

করোনার কারণে বহু মৃত্যু দেখেছে ইতালি। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই দেশেই। করোনার করাল গ্রাসে একসময় মৃত্যুপুরিতে পরিণত হয়েছিল দেশটি। সেসব এখন অতীত। ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। রবিবার ইতালিতে করোনার প্রভাবে মোট ২৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সংখ্যাটা ১৪ মার্চের পর সর্বনিম্ন। যা করোনার নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত হিসেবে মনে করছে সেদেশের প্রশাসন। এবং সেকারণেই বিধিনিষেধ কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতালির প্রশাসন সূত্রের খবর আগামী ৪ মে থেকেই ধীরে ধীরে তুলে দেওয়া হবে বিধি-নিষেধ। প্রাথমিকভাবে, জনসাধারণকে নিজেদের এলাকার মধ্যে চলাফেরার অনুমতি দেওয়া হবে। ছোটখাটো সামাজিক অনুষ্ঠানের ছাড়পত্র দেওয়া হবে। লোকজন তাদের আত্মীয়বাড়ি যাওয়ার অনুমতি পাবেন ৪ মে থেকে। শেষকৃত্যের অনুমতি দেওয়া হচ্ছে। অ্যাথলেটদের ট্রেনিং শুরু করার অনুমতি দেওয়া হবে। ৪ মে থেকেই খুলবে বার এবং রেস্তরাগুলি। যে সমস্ত দোকানপাট এখনো খোলেনি সেগুলি ১৮ মে থেকে খোলা হবে। ১৮ মে থেকেই অনুশীলন শুরু করতে পারবে খেলার দলগুলি। ১ জুন থেকে খুলে যাবে সেলুন এবং বিউটি পার্লারগুলি।
ইতালির পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি দেশ লকডাউন শিথিল করার কথা ভাবছে। মারাত্মকভাবে সংক্রমিত আরেক দেশ স্পেনও ধীরে ধীরে লকডাউন শিথিল করছে। ফ্রান্সেও ইতিমধ্যেই অনেক কিছুতে ছাড় দেওয়া হয়েছে। সুইজারল্যান্ডেও শিথিল হচ্ছে লকডাউন। ব্রিটেনেও উল্লেখযোগ্য হারে কমছে করোনা সংক্রমণের গতি। ইতিমধ্যেই করোনা যুদ্ধ জয় করে কাজে ফিরেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন । দ্রুত ব্রিটেনেও লকডাউন তোলা নিয়ে আলোচনা শুরু করেছেন তিনি। উল্লেখ্য ইতালি, স্পেনের মতো ব্রিটেনেও মহামারির আকার নিয়েছিল করোনা। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। দেশ রূপান্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button