
করোনাভাইরাসের সংকট মোকাবিলায় দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগ দেবে সরকার। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
তিনি বলেন, বিভিন্ন হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়ে বেশ কিছু চিকিৎসক-নার্স এবং স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এজন্য ২ হাজার নতুন ডাক্তার এবং ৬ হাজার নতুন নার্স আমরা নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
জাহিদ মালিক বলেন, যেহেতু কোভিড-১৯ চিকিৎসার জন্য আমরা নতুন নতুন হাসপাতাল তৈরি করছি, এ ছাড়া কিছু ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে যেতে হয়েছে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২ হাজার নতুন ডাক্তার এবং ৬ হাজার নতুন নার্স আমরা নিয়োগ দিচ্ছি।




