
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শীতকালীন পেঁয়াজ (কন্দ) ও উফশী রোপা আমন ধানের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা।
এ সময় মোট ৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ কন্দ প্রত্যেক কৃষককে ৪মন করে পেঁয়াজ বীজ, ১টি ড্রাম, ১কেজি কীটনাশক, ২০কেজি এমওপি সার এবং ২০কেজি করে ডিএপি সার প্রদান করা হয়। এছাড়াও আমন ধান বীজ মোট ২হাজার ৪শত কৃষককের মাঝে প্রদান করা হয়। প্রত্যেকে ৫কেজি আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদারের সভাপতিত্বে বীজ ও সার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর।




