উপমহাদেশশিরোনাম

ভারতে রাষ্ট্রপতি ভবনের ১০০ কর্মচারী কোয়ারেন্টাইনে

ভারতের রাষ্ট্রপতি ভবনে হানা দিয়েছে কভিড-১৯। সেখানকার ১০০ কর্মচারীকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, এক পরিচ্ছন্নকর্মীর শরীরে মিলেছে করোনা পজিটিভ। ওই কর্মী রাষ্ট্রপতি ভবনে কর্মরত যাদের সংস্পর্শে এসেছেন তাদের যেতে হয়েছে কোয়ারেন্টাইনে।
আপাতত রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে কর্মরত প্রায় ১০০ জনকে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে।
প্রায় দিন চারেক আগে ওই পরিচ্ছন্ন কর্মীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।
রাষ্ট্রপতি ভবনের একটি সূত্র জানিয়েছে, সচিব পর্যায়ের কর্মকর্তা এবং তাদের পরিবারকে নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইন হয়ে থাকতে বলা হয়েছে। অন্যদের মধ্য দিল্লির একটি কোয়ারান্টাইন সেন্টারে নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ওই পরিচ্ছন্ন কর্মী ছাড়া বাকিদের করোনা-নেগেটিভ এসেছে।
এ দিকে মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৬০১ জন। মারা গেছে ৫৯০ জন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৭ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ১,৩৩৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button