প্রবাস

জর্ডানে ৭০০ বাংলাদেশির মাঝে ত্রাণ বিতরণ দূতাবাসের

করোনাভাইরাস পরিস্থিতিতে কারফিউয়ের কারণে খাদ্য সংকটে থাকা প্রায় ৭০০ জর্ডান প্রবাসীর মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ দূতাবাস।
এক বিজ্ঞপ্তিতে জর্ডানের বাংলাদেশ দূতাবাস জানায়, যে সকল বাংলাদেশি খাদ্য সংকটে আছেন তাদের সাহায্যার্থে চলমান খাদ্য বিতরণ কর্মসূচিতে সোমবার ত্রাণ বিতরণ করা হয়েছে মদিনা সানা, আবু সুয়ানা, তুরুকমান, সাহাব বাজার ও নওজা এলাকায়। এখানে প্রায় ৭০০ প্রবাসী বাংলাদেশির মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত নাহিদা সুবাহান, প্রথম সচিব (শ্রম বিভাগ) মোহাম্মদ মনির, প্রথম সচিব (দূতালয় প্রধান) মোহাম্মদ বশির, প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি জালালউদ্দিন বশির এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদসহ আরও অনেকে।
জর্ডানে প্রায় দেড় লাখ বাংলাদেশি রয়েছেন। যাদের বেশিরভাগই পোশাক শ্রমিক অথবা গৃহকর্মী হিসেবে কাজ করেন।
খাদ্য সংকটে থাকা বাংলাদেশিদের একটি তালিকা ইতোমধ্যে প্রস্তুত করেছে দূতাবাস। এ ছাড়া দূতাবাসের ফেইসবুক পেইজ ও হট-লাইনের মাধ্যমে প্রতিনিয়ত যারা যোগাযোগ করছেন তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button