বিনোদন

যমজ সন্তানের মা-বাবা হচ্ছেন জেনিফার ও ব্র্যাড পিট!

সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে আবারও ব্র্যাড পিটকে বিয়ের পিঁড়িতে দেখতে উৎসুক ভক্তরা। একাধিকবার হলিউডের প্রথম সারির দুই তারকার ‘রিইউনিয়নের’ কথা শোনা গেলেও সত্যতা পাওয়া যায়নি।
এবার একদম অন্য কথা শোনা যাচ্ছে। অ্যানিস্টন ও পিট নাকি গর্ভ ভাড়া করে মা-বাবা হতে যাচ্ছেন। তাও নাকি যমজ সন্তান।
সম্প্রতি একটি সাপ্তাহিক ম্যাগাজিন এই খবর দিয়েছে। এর আগে আরেকটি ম্যাগাজিন জানায়, দুই তারকা বিষয়টি খুবই গোপন রেখেছেন। কারণ একে তারা স্পর্শকাতর ও ব্যক্তিগত বিষয় হিসেবেই ভাবছেন।
যথা সময়ে খবরটি পিট ও অ্যানিস্টনের সাবেক দাম্পত্য সঙ্গী অ্যাঞ্জেলিনা জোলি ও জাস্টিন থেরক্স এবং কাছের বন্ধুদের জানানো হবে।
অবশ্য বিস্তারিত খবর মিললেও বিশ্বস্ত কোনো সূত্রের বরাত দিতে পারেনি কোনো ম্যাগাজিনই। যাকে অনেক ফিকশনই বলছেন।
মূলত এসএজি অ্যাওয়ার্ডসের সাম্প্রতিক আসরে ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টনকে একসঙ্গে দেখা যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একাধিক গুঞ্জন উঠে। বিয়ে
১৯৯৮ সালে জেনিফার অ্যানিস্টনের সঙ্গে পরিচায় ব্র্যাড পিটের। টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’-এর সেটে তাদের প্রথম দেখা। দুই বছর প্রেমের পর ২০০০ সালে বিয়ে করেন তারা। হলিউডের ইতিহাসে অন্যতম জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল এটি। সবই ঠিক চলছিল- যতদিন না ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এর সেটে সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলির পরিচয় পিটের। সেই সূত্রে অ্যানিস্টনের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা আসে ২০০৫ সালে।
ব্র্যাড পিটের সঙ্গে সবচেয়ে বেশিদিন সম্পর্ক টিকেছে অ্যাঞ্জেলিনা জোলির। ২০০৪ সাল থেকে ২০১৬ সাল। তারা সাত বছর প্রেম শেষে ২০১২ সালে বাগদানের ঘোষণা দেন। ২০১৪ সালে বিয়ে করেন। দত্তক সন্তানসহ মিলিয়ে তারা ছয় সন্তানের মা-বাবা। কিন্তু ২০১৬ সালে আসে বিচ্ছেদের ঘোষণা। বর্তমানে সন্তানদের কাস্টডি ও অন্যান্য বিষয় নিয়ে জটিলতা চলছে সাবেক দম্পতির মাঝে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button