জাতীয়শিরোনাম

জেলেরা পাবে ২৪ হাজার টন চাল

জাটকা আহরণ থেকে বিরত রাখতে দেশের ২০ জেলার ৯৬টি উপজেলায় জেলেদের জন্য ২৪ হাজার ১০৩ টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর হোসেন স্বাক্ষরিত এক আদেশে বরাদ্দের বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়েছে, জাটকা আহরণে বিরত থাকা মোট ৩ লাখ ১ হাজার ২৮৮টি জেলে পরিবার প্রতিমাসে ৪০ কেজি হারে আগামী দুই মাস (এপ্রিল ও মে) এ সহায়তা পাবে।
এরআগে চলতি অর্থবছরের ফেব্রুয়ারি-মার্চ দুই মাস একই উপজেলাগুলোতে ২ লাখ ৮০ হাজার ৯৬৩টি জেলে পরিবারকে ২২ হাজার ৪৭৭ টন ভিজিএফ চাল দেয়া হয়েছে। চাল বিতরণের ক্ষেত্রে ফেব্রুয়ারি-মার্চ মাসে খাদ্য সহায়তা না পাওয়া জেলেদের অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছে।
বরাদ্দপ্রাপ্ত ২০ জেলার ৯৬ উপজেলাগুলো হলো- ঢাকার দোহার; মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর; রাজবাড়ীর সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ; শরীয়তপুরের জাজিরা, ভেদরগঞ্জ, নড়িয়া ও গোসাইরহাট; মাদারীপুরের সদর, কালকিনি ও শিবচর; ফরিদপুরের সদর, মধুখালী, সদরপুর ও চরভদ্রাসন; মুন্সিগঞ্জের সদর, শ্রীনগর, লৌহজং, টংগিবাড়ী ও গজারিয়া; ভোলার সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন ও মনপুরা; পটুয়াখালীর সদর, কলাপাড়া, বাউফল, গলাচিপা, দুমকি, দশমিনা, মির্জাগঞ্জ ও রাঙাবালি; বরিশালের সদর, মুলাদী, হিজলা, বানারীপাড়া, উজিরপুর, বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ ও গৌরনদী; পিরোজপুরের সদর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, ইন্দুরকানী, নেছারাবাদ, কাউখালী ও নাজিরপুর; বরগুনার সদর, পাথরঘাটা, আমতলী, বামনা, বেতাগী ও তালতলি; ঝালকাঠির সদর, রাজাপুর, নলছিটি ও কাঁঠালিয়া; চাঁদপুরের সদর, হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিণ; লক্ষ্মীপুরের সদর, কমলনগর, রামগতি ও রায়পুর; ফেনীর সোনাগাজী; নোয়াখালীর সদর, হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ; চট্টগ্রামের সদর, বাঁশখালী, সীতাকুণ্ড, সন্দ্বীপ, আনোয়ারা ও মিরসরাই; বাগেরহাটের সদর, মোরেলগঞ্জ, ফকিরহাট, মোংলা, কচুয়া, শরণখোলা ও রামপাল এবং সিরাজগঞ্জের সদর, কাজীপুর, চৌহালি, বেলকুচি ও শাহজাদপুর।
প্রসঙ্গত, প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত প্রজনন মৌসুমে টানা ৮ মাস দেশের নদ-নদীতে জাটকা ধরা বন্ধ থাকে। পূর্বপশ্চিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button