প্রবাস

সৌদি ফেরত ৩১২ বাংলাদেশি ১৪দিনের কোয়ারেন্টাইনে

সৌদি আরব থেকে দেশে ফেরা ৩১২ বাংলাদেশিকে আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সেখানেই তাদের থাকতে হবে ১৪দিন।
বুধবার (১৫ এপ্রিল) মধ্যরাতে তারা দেশে ফেরেন।
তাদের বহনকারী একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তাদের বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে তাদের বের করে সশস্ত্রবাহিনীর তত্ত্বাবধানে দেয়া হয়। পরে বিআরটিসির নন-এসি বাসে করে আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টাইনের জন্য নেয়া হয়েছে সৌদি ফেরতদের।
বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের ইনচার্জ ডা. শাহরিয়ার সাজ্জাদ বাধ্যতামূলক এই কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় তাদের বহনকারী সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৬ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
ফ্লাইটটিতে সৌদি আরবে আটকে পড়া ১৪৪ বাংলাদেশি ওমরাহযাত্রী এবং সৌদির বিভিন্ন কারাগার থেকে ছাড়া পাওয়া ১৬৮ প্রবাসী ছিলেন।
এর আগে গত ১৭ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনে।
প্রসঙ্গত, মহামারী করোনায় গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ছুঁইছুঁই। মারা গেছে ১ লাখ ৩৪ হাজার ৬০৩ জন। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ১০ হাজার ১৭১ জন। আশঙ্কাজনক অবস্থা ৫১ হাজারের বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button