বিনোদন
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তাপস-মুন্নীর ৫০ লাখ টাকা অনুদান

করোনা মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন গান বাংলা চ্যানেল ও ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স চেয়ারপারসন ফারজানা মুন্নী ও প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলেন তারা।
বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।
অনুদান প্রসঙ্গে গণমাধ্যমকে কৌশিক হোসেন তাপস বলেন, “এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ সহায়তা দেওয়া, যাতে সঠিক সিস্টেমের মধ্য দিয়ে এটা সবার কাছে পৌঁছে যায়।’




