Uncategorized

কর্মহীনদের খাদ্য সহায়তা দিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও বসুন্ধরা গ্রুপের উপদেস্টা মাহাবুব মোর্শেদ হাসান রুনু প্রেসক্লাব চত্ত্বরে খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি আটা ও ১ কেজি চিনি।করোনায় কর্মহীন ও দুঃস্থদের মধ্যে গত মার্চ মাসের শুরু থেকে ব্যাক্তিগত উদ্যোগে এই খাদ্য সহায়তা কর্মসূচি চালু করেন তিনি।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মতিউর রহমানসহ ক্লাবের সদস্যরা উপস্থিত থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু জানান, ক্লাবের উপদেস্টা মাহাবুব মোর্শেদ হাসান রুনু এ পর্যন্ত কর্মহীনদের মধ্যে নগদ ৫ লাখ টাকা, ৪ মেট্রিক টন চাল, ১০ মেট্রিক টন আটা, ২ মেট্রিক টন ডালসহ তেল, চিনি ও আলু দিয়েছেন। তিনি বলেন, সামাজিক দায়বন্ধতা থেকে তিনি এই খাদ্য সহায়তা কর্মসূচি চালু করেছেন। তিনি সব বিত্তবানদের এই সংকটকালে এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button