আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মালয়েশিয়ায় মিয়ানমারের ৬২ নাগরিক গ্রেপ্তার

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া সরকার। ঘরবন্দি মানুষ। এমন পরিস্থিতি লকডাউন অমান্য করায় মিয়ানমারের ৬২ নাগরিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতরা অভিবাসী কর্মী। তাদের বিরুদ্ধে বার্মিজ নববর্ষ থিঙ্গিয়ান উপলক্ষে স্ট্রিট পার্টিতে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং মালয়েশিয়ার ফর্মুলা ওয়ান র‌্যালি ট্র্যাক সংলগ্ন সেপাং এলাকার সহকারী পুলিশ কমিশনার ওয়ান কামারুল আজরান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে কেউ কেউ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা স্বীকার করেছে। এর সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
সন্দেহভাজনদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বার্মিজ নববর্ষ থিঙ্গিয়ানের আয়োজনে সাধারণত কনসার্ট, স্ট্রিট পার্টি, ওয়াটার ফাইটিং-এর মতো নানা আয়োজন থাকে। মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বসবাসরত কয়েক লাখ বার্মিজ অভিবাসীও থিঙ্গিয়ান উৎসবে অংশ নেয়। তবে এবার এটি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে পড়ে যাওয়ায় উৎসব উদযাপনেও বিধিনিষেধ পালন করতে হচ্ছে বার্মিজদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button