দেশ নিয়ে সাবিলা নূরের ‘হীনমন্যতা’য় বিস্মিত (!) হলিউড অভিনেতা
এই প্রশ্ন শুনেই পাল্টা প্রশ্ন করেন লেটো, ‘হাউ স্টুপিড ডু ইউ থিংক আই এম?’ যার অর্থ তুমি আমাকে কতটা অজ্ঞ ভেবেছো যে আমি বাংলাদেশকে চিনব না? শুধু তাই নয়, লেটো জানান ‘তিনি অবশ্যই বাংলাদেশকে চেনেন। বাংলাদেশ একটি ‘জায়ান্ট’ দেশ। লেটোর এমন মন্তব্যের পর সাবিলা বারবার বলার চেষ্টা করছিলেন যে বাংলাদেশ ‘জায়ান্ট’ দেশ নয়। এটি ইন্ডিয়ার পাশের একটি দেশ। তখন লেটো যেনো সাবিলা নূরকে বাংলাদেশ চেনানোর দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিলেন।
লেটো সাবিলাকে জানালেন, ‘বাংলাদেশকে খুব ভালো করেই চিনি এটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ এবং ভারতের মধ্যে মিল রয়েছে, এটা বিশ্বের একটা অংশ।’
জ্যারেড লেটো ডালাস বায়ার্স ক্লাব (২০১৩) সিনেমায় লিঙ্গ পরিবর্তনকারী নারী চরিত্রে লেটোর অভিনয় প্রশংসিত হয় এবং তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন।
বাংলাদেশ নিয়ে সাবিলার এমন হীনমন্যতায় সাবিলার সমালোচনায় মেতে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।




