প্রবাসশিরোনাম

সিঙ্গাপুরে ৫শ’ বাংলাদেশি করোনায় আক্রান্ত

বিশ্বের অন্যান্য দেশের মতো সিঙ্গাপুরেও বেশ দ্রুত গতিতে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ১০৮ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন সাতজন। বাংলাদেশি আক্রান্ত হয়েছে ৫০০ জন।
শনিবার (১১ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (১০ এপ্রিল) নতুন করে ১৯৮ জন করোনায় আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৮৫ জনই বাংলাদেশি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নতুন করে ১৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে ৫৫ জনই বাংলাদেশি। বুধবার (৮ এপ্রিল) ১১৬ জন আক্রান্ত ছিল। যার মধ্যে ৪৭ জন বাংলাদেশি পজিটিভ শনাক্ত হয়েছেন।
সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকের সংখ্যা ২০ লাখের বেশি। বেশিরভাগই এসেছেন দক্ষিণ এশিয়া থেকে এবং কাজ করছেন মূলত নির্মাণ শিল্পে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই হচ্ছে বিভিন্ন দেশ থেকে আসা। করোনা সংক্রমণের ঝুঁকির কারণে ইতোমধ্যে সিঙ্গাপুরে অন্তত ৫০ হাজার প্রবাসীকর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশি শ্রমিকদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশ করে তথ্যে দেখা যাচ্ছে।
সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্তদের একটি বড় অংশ বাংলাদেশি হওয়ার কারণে এখন এই প্রশ্ন উঠছে যে দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট এই দেশটিতে এত বেশি সংখ্যক বাংলাদেশি কোভিড-১৯ রোগে আক্রান্ত হচ্ছেন কেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, সম্প্রতি একটি সেনাঘাঁটিতে কিছু কর্মীকে সরিয়ে নেয়া হয়। তবে তাদের একই বাসে খুব কাছাকাছি বসিয়ে নেয়া হয়েছিল এবং নামার সময়ও সামাজিক দূরত্ব বজায় রাখেনি কেউই। সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজেই একটি ভিডিওতে একদল কর্মীকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
দেশটির দু’টি সেনাঘাঁটিতে অন্তত ১ হাজার ৩০০ কর্মীকে পৃথকভাবে রাখা হয়েছে। আগামী ৪ মে পর্যন্ত তাদের সেখানেই বিশেষ নজরদারিতে থাকতে হবে। বাকি কর্মীদেরও বিভিন্ন খালি স্থাপনা, প্রদর্শনী কেন্দ্রসহ নানা জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। সেখানে তাদের আর ডরমিটরির মতো গাদাগাদি করে থাকতে হচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button