আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনায় ইতালিতে মৃত ১৯ হাজার, সুস্থ ৩০ হাজারের বেশি

ইউরোপের দেশ ইতালিতে করোনায় মৃতের সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। ইতালিতে করোনাভাইরাসে প্রায় দেড় লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে প্রায় ১৯ হাজার । তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০ হাজারেরও বেশি।
ইতালিতে লকডাউন আগামী ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। তবে, ১৪ এপ্রিল থেকে বিভিন্ন লাইব্রেরি এবং শিশুখাদ্যসহ প্রয়োজনীয় পণ্যের দোকান চালুর কথা জানান তিনি।
এদিকে, খ্রীষ্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আগামী রোববার ও সোমবার সমস্ত দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। করোনাভাইরাসের কারণেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
লকডাউনের সময় বাড়ল
প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউনের সময়সীমা আগামী ৩ মে পর্যন্ত বাড়িয়েছে ইতালি। শুক্রবার (১০ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা যদি এখনই (লকডাউন) ছেড়ে দেই তাহলে এ পর্যন্ত অর্জিত সব ইতিবাচক ফলাফল ঝুঁকিতে পড়বে এবং নতুন মৃত্যুর হার আবারও বাড়তে পারে।
গত ২০ ফেব্রুয়ারি প্রথমবার করোনা রোগী শনাক্ত হয় ইতালিতে। মাত্র দেড় মাসের মধ্যেই রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। সারাবিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন সেখানেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button