আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাষ্ট্রে আরও ১১৫০ জনের মৃত্যুতে ছাড়াল ১০ হাজার

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আরও ১ হাজার ১৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়াল। জন হপকিন্স বিশ্ব বিদ্যালয় এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৩০ হাজার এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৮৩ জন।
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র সব দেশ ছাড়িয়েছে। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক ১ হাজারের এর বেশী লোক মারা গেছে। এদিকে ইতালিতে মোট মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ৫২৩ জন ও স্পেনে ১৩ হাজারের বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button