কোয়ারেন্টাইনে থাকা ভক্তদের ফোন নম্বর দিলেন শারাপোভা

করোনাভাইরাসের কারণে দেশে দেশে চলছে লকডাউন। হোম কোয়ারেন্টাইনে থেকে বিরক্ত অনেকে। সেসব ভক্তদের কোয়ারেন্টাইন উপভোগ্য করতে দারুণ উদ্যোগ নিয়েছেন কিছুদিন আগে অবসরে যাওয়া রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা। ভক্তদের জন্য নিজের ফোন নম্বার উন্মুক্ত করে দিয়েছেন তিনি।
করোভাইরাসের কারণে হোম কোয়ারেন্টাইনে থাকা ভক্তরা চাইলে খুদে বার্তা পাঠিয়ে বা মোবাইলে প্রিয় তারকা শারাপোভার সঙ্গে একটু কথা বলে কাটাতে পারেন একঘেয়েমিতা। এছাড়া ভিডিও চ্যাটিংয়েও কথা বলছেন শারাপোভা।
টুইটারে এসে ভক্তদের সঙ্গে যুক্ত হওয়ার কথা জানিয়ে শারাপোভা বলেন, “এই সময়ে আমি আমার ভক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। গেল সপ্তাহে ১৫০ জনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছি। দারুণ ছিল ভিডিও চ্যাটিং। আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা পৃথিবীর মানুষ এখন শারীরিক দূরত্ব বজায় রাখছি। আমি তাই ভক্তদের সঙ্গে আরও যুক্ত থাকতে চাই, আপনারা কী ভাবছেন সেটা আমাকে জানান।”
ভিডিওর পাশে নিজের মোবাইল নম্বর (৩১০-৫৬৪-৭৯৮১) দিয়ে দেন শারাপোভা বলেন, “আপনি কী করছেন আমাকে বলতে পারেন। আমাকে প্রশ্ন করুন বা শুধু হ্যালো বলতে পারেন। যেকোনো অসাধারণ রেসিপির কথা বললেও স্বাগত জানানো হবে।”
চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে ডোনা ভেকিচের কাছে হেরে যাওয়ার পর অবসরের ঘোষণা দেন পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ৩২ বছর বয়সী শারাপোভা। সাবেক র্যাঙ্কিং শীর্ষ তারকা ক্যারিয়ারে দুইবার জিতেছেন ফরাসি ওপেন। একবার করে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন।
Not only did I just get a 310 number( hello cool cats
)but I’m sharing it with you—Text me! 310-564-7981. For real. Tell me how you’re doing, ask me questions, or just say hello
Any great recipes welcome too
#community

)but I’m sharing it with you—Text me! 310-564-7981. For real. Tell me how you’re doing, ask me questions, or just say hello
Any great recipes welcome too 




