উপমহাদেশশিরোনাম

লকডাউনেও কাশ্মীরে গোলাগুলি, নিহত ১০

লকডাউনের ভেতরও ভারত শাসিত কাশ্মীরে গোলাগুলি হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯ ‘সন্ত্রাসীকে’ মারতে গিয়ে তাদের এক সেনার প্রাণ গেছে।
ভারতীয় গণমাধ্যম বলছে, শনিবার থেকে রবিবার পর্যন্ত জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার হার্দমানগুড়ি বাটাপোরা এলাকায় যৌথবাহিনী ‘জঙ্গি’ দমনের তল্লাশি অভিযানে নেমে ওই ৯ জনকে গুলি করে।
এই ঘটনায় নিহত হয়েছেন এক ভারতীয় সেনা। আহত হয়েছেন আর ২ জন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার রাতে ওই জঙ্গিরা কুলগামের নন্দীমার্গ এলাকার দুই বাসিন্দাকে হত্যা করে বলে অভিযোগ ওঠে।
ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করার পর জম্মু-কাশ্মীর এখন সরাসরি দেশটির সরকার নিয়ন্ত্রণ করে। এখন আর অঞ্চলটির পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা নেই।
এই আইন জারির পর সেখানে গত বছর প্রায় পুরোটা সময় অস্থিরতা বিরাজ করে। অনেক নেতকর্মী এখনো গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button