আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা সংক্রমণ নির্ণয়ের চৌকস প্রযুক্তির উন্মোচন করল ইরান

ইরান করোনাভাইরাস সংক্রমণ নির্ণয়ে সক্ষম চৌকস প্রযুক্তি উন্মোচন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সিটি স্ক্যানের সাহায্যে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ প্রক্রিয়ায় নির্ণয় করা যাবে করোনার সংক্রমণ।
ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সৌরেনা সাত্তারীর উপস্থিতিতে এ প্রযুক্তির উন্মোচন করা হয়। বিজ্ঞানভিত্তিক ইরানি কয়েকটি সংস্থার বিশেষজ্ঞরা তৈরি করেছেন এ প্রযুক্তি।
ইরানের এ উদ্ভাবন প্রসঙ্গে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভিত্তি করে করোনা সংক্রমণ ধরার এ নতুন প্রযুক্তি বের করেছে ইরানের কয়েকটি কোম্পানি।
আর এর মধ্য দিয়ে করোনা সংক্রমণ সঠিক ভাবে নির্ণয়ের নতুন পথ খুলে গেছে বলে জানান তিনি। নতুন এ পদ্ধতিতে করোনা সংক্রমণ বের করতে সিটি স্ক্যানের সহায়তা নিতে হয় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, গোটা ইরান জুড়ে বহু হাসপাতালে নতুন এ পদ্ধতি বসানো হবে। সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি খাতে ইরান অনেক পদ্ধতি বের করেছে আর এর মধ্য দিয়ে সব মিলিয়ে করোনা বিরোধী লড়াইয়ের অগ্রভাগে রয়েছে বলেও জানান তিনি।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button