আন্তর্জাতিক সংবাদশিরোনাম

স্পেনে ২৪ ঘণ্টায় ৮৬৪ জনের প্রাণহানি

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে স্পেনে গত ২৪ ঘণ্টায় ৮৬৪ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে ৯ হাজার ৫৩ জনের মৃত্যু হলো দেশটিতে। আক্রান্ত হয়েছেন এক লাখের বেশি মানুষ। ইতালি ছাড়া ইউরোপের যে কোনো দেশের চেয়ে স্পেনের মৃত্যুর সংখ্যাও বেশি।
জানা গেছে, স্পেনে করোনায় আক্রান্ত হচেছন হাজারে হাজারে। মারাও যাচ্ছেন সেই হারে। রোগীদের ভিড়ে ভেঙে পড়েছে স্পেনের স্বাস্থ্যব্যবস্থা। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসাসামগ্রীরও অভাব দেখা দিয়েছে।
বুধবার সেই অভাব পূরণে দুটি বিমানে করে সুরক্ষাসরঞ্জাম এসে পৌঁছায়। ভাইরাসটির প্রতিরোধে দেশটিতে ইতিমধ্যে লকডাউন আরোপ করা হয়েছে। থেমে গেছে অর্থনৈতিক তৎপরতাও।
একটি জরিপে দেখা গেছে, স্পেনের উৎপাদন খাতে ২০১৩ সাল থেকে ব্যাপক অগ্রগতির পর গত মার্চ থেকে তা কমে আসতে শুরু করেছে। স্পেনের হেলথ ইমারজেন্সির প্রধান ফারনান্দো সিমন বলেন, আমরা চূড়ান্ত সীমায় পৌঁছে গেছি কিনা, সেটি এখানকার মূল বিষয় নয়। মনে হচ্ছে যেন আমরা তেমন অবস্থায়ই রয়েছি।
প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৪৭ হাজার ১৯৪ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত বেড়ে হয়েছে ৯ লাখ ৩৫ হাজার ১৮৯। প্রাণঘাতী এই ভাইরাসটি বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এদিকে আক্রান্তদের মধ্যে ১ লাখ ৯৩ হাজার ৯৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে। দেশটিতে বুধবার পর্যন্ত প্রাণ হারিয়েছে ১৩ হাজার ১৫৫ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৯ হাজার ৩৮৭ জান মারা গেছে স্পেনে। তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে করোনা আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত মারা গেছে ৫ হাজার ১০২ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button