
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও একজনের।
নিয়মিত সংবাদ সম্মেলনে বুধবার এ তথ্য জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর।
নতুন তিনজন নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে মোট ৫৪ জন; মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জন। আর গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৯ জনকে; মোট আইসোলেশনে আছেন ৭৩ জন।




