জাতীয়শিরোনাম

সাধারণ ছুটি বাড়লো

করোনা ভাইরাসের প্রার্দুভাব মোকাবিলায় চলমান ছুটি আরও ৫ দিন বাড়িয়েছে সরকার। ফলে আগামী ৯ তারিখ পর্যন্ত ছুটি বেড়েছে। তবে ১০ ও ১১ তারিখ সাপ্তাহিক ছুটি হওয়ায় অফিস খুলবে ১২ এপ্রিল।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আমরা আজকের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করব। আগামী ৫ এপ্রিল থেকে ৯ তারিখ পর্যন্ত সাধারণ ছুটি থাকবে, আর ১০ ও ১১ তারিখ সাপ্তাহিক ছুটি। সুতরাং ১২ এপ্রিল অফিস খুলবে।
এর আগে সকালে করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ছুটি বাড়ানোর কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে টানা ১০ দিনের ছুটি চলছে। সব কিছু বিবেচনা করে ছুটি সীমিত আকারে বাড়াতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ছুটি দিয়েছিলাম, হয়তো আমাদের আরো কয়েকদিন বাড়াতে হতে পারে। কারণ অনেকে গ্রামে চলে গেছেন সেখানে কোনো রকম যেন এ রোগের প্রার্দুভাব দেখা না দেয় সে সময়টা হিসেব করে- আমরা ১০/১২ দিনের ছুটি দিয়েছিলাম। এটা ১৪ দিন করতে হবে। … ৯ তারিখ পর্যন্ত হতে পারে। ছুটিটা সীমিত আকারে আমাদের একটু বাড়াতে হবে।’
শেখ হাসিনা বলেন, করোনা প্রতিরোধে মানুষের করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। আপনারা এসব নির্দেশনা মেনে চলুন। কেননা নিজেদের সুরক্ষা নিজেদেরই করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button