খেলা

সোয়া কোটি রুপি সংগ্রহ সানিয়া মির্জার

করোনাভাইরাস মোকাবিলায় অনেকের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সানিয়া মির্জাও। চলমান পরিস্থিতিতে ভারতে অসহায়দের সাহায্যার্থে ফান্ড সংগ্রহ করছেন দেশটির এই টেনিস সেনসেশন।
এক সপ্তাহেই ১ কোটি ২৫ লাখ রুপি ফান্ড সংগ্রহ করেছেন বলে টুইটারে এক পোস্টে জানিয়েছেন সানিয়া- “গত সপ্তাহে অসহায় মানুষদের সহায়তার জন্য আমরা একটা দল হয়ে চেষ্টা চালাই।… এক সপ্তাহে আমরা কয়েক হাজার পরিবারকে খাদ্যের জোগান দিয়েছি এবং ১ কোটি ২৫ লাখ রুপি সংগ্রহ করেছি। এই অর্থে প্রায় ১ লাখ মানুষকে সহায়তা করা যাবে। এটা চলমান একটি প্রক্রিয়া। আমরা সবাই ‘@youthfeedindia @safaindia’-এর সঙ্গে আছি।”
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভারত জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। তাতে বড় বিপদে পড়েছে দেশটির খেটে খাওয়া মানুষ। তাদের সহায়তায় এগিয়ে এসেছেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটাররা।
মুষ্টিযোদ্ধা বজরং পুনিয়া, স্প্রিন্টার হিমাদাস, শাটলার পুসারলা ভেঙ্কট সিন্ধুসহ এগিয়ে এসেছেন অন্যান্য ক্রীড়াবিদেরাও। সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউডের নায়ক-নায়িকারাও।

 

Sania Mirza

The last week we have tried as a team to provide some help to the people in need..we provided food to thousands of families and raised 1.25 Crore in one week which will help close to 1 Lakh people.its an ongoing effort and we are in this together ??@youthfeedindia @safaindia
View image on TwitterView image on TwitterView image on Twitter
 305 people are talking about this

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button