আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা থেকে বাঁচতে ব্রিটিশ নারীর কাণ্ড!

করোনাভাইরাস আতঙ্কে গোটা বিশ্ব। এমন অবস্থায় এই ভাইরাস থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও বাইরের কোনো কিছুর সংস্পর্শে না আসার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন অবস্থায় করোনা থেকে বাঁচতে এবং অনদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে অভিনব পদ্ধতি বেছে নিলেন এক ব্রিটিশ নারী।

সম্প্রতি ওই নারীর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তিনি একটি জর্বিং খেলার বলের (স্বচ্ছ প্লাস্টিকের বল) ভেতরে ঢুকে লন্ডনের রাস্তা দিয়ে হেঁটে মরিসনের একটি সুপারমার্কেটে প্রবেশ করছেন। এবং বলের মধ্যে থেকেই তিনি কেনাকাটা করছেন। তার জিনিসপত্র ঝুড়িতে নিতে এবং সেগুলো বাসায় পৌঁছাতে একজন সহযোগী রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, প্লাস্টিকের বলের ভেতরে ঢুকে তিনি কেন কেনাকাটা করতে এসেছেন? এমন প্রশ্নের জবাবে ওই নারী জানান, এই পদ্ধতির মাধ্যমে তিনি অন্যদের থেকে বিচ্ছিন্ন রয়েছেন। যদিও তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রোববার পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৭৯ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৬ লাখ ৬৩ হাজার ৭৪০ জন। এদের মধ্যে বর্তমানে ৪ লাখ ৯০ হাজার ৬৭৮ জন চিকিৎসাধীন এবং ২৫ হাজার ২০৭ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ১ লাখ ৭৩ হাজার ৬২ জনের মধ্যে ১ লাখ ৪২ হাজার ১৮৩ জন (৮২ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৩০ হাজার ৮৭৯ জন (১৮ শতাংশ) রোগী মারা গেছেন। বাংলাদেশসহ বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button