উপমহাদেশশিরোনাম

কোয়ারেন্টাইন থেকে পালিয়ে বৃদ্ধাকে কামড়িয়ে হত্যা

ভারতের তামিলনাড়ু রাজ্যে কোয়ারেন্টাইন থেকে পালিয়ে ৯০ বছর বয়সী বৃদ্ধাকে কামড়িয়ে হত্যা করেছেন মানিকানদান নামের এক ব্যক্তি। গত শুক্রবার এই ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৩৫ বছর বয়সী মানিকানদান শ্রীলঙ্কা থেকে আসার পর ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন । তবে করোনা ভাইরাসের আতঙ্কে উলঙ্গ হয়ে কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যান তিনি। পরে রাস্তায় ঘুমিয়ে থাকা এক বৃদ্ধাকে কামড়ে ধরেন । এসময় লোকজন ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান । এদিকে এ ঘটনায় মানিকানদানকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, অভিযুক্ত মানিকানদান মানসিক অসুস্থতার জন্য ২০১০ সালে চিকিৎসা নিয়েছিলেন। তার পরিবার জানায়, শ্রীলংকায় ব্যবসায় ক্ষতি হওয়ায় তার মানসিক সমস্যা আবারো দেখা দেয়। এদিকে বৃদ্ধাকে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেছে ভারতীয় পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button