আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মিয়ানমারেও করোনার ছোবল

প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবল পড়েছে মিয়ানমারেও। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সোমবার (২৪ মার্চ) ২১৪ জনের করোনা পরীক্ষার পর দুজনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
দেশটির স্বাস্থ‌্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত দুই ব‌্যক্তি মিয়ানমারের নাগরিক। ৩৬ বছর বয়সী একজন এসেছেন যুক্তরাষ্ট্র থেকে, আরেকজন ২৬ বছর বয়সী ব‌্যক্তি বাহরাইন থেকে।
এক বিবৃতিতে স্বাস্থ‌্য মন্ত্রণালয় জানায়, এই দুই ব‌্যক্তির সংস্পর্শে যারা ছিলেন, তাদের সবাইকে নজরদারিতে রাখা হবে।
করোনা শনাক্তের পর থেকে দেশটিতে স্বাভাবিক জীবনযাপন থেমে গেছে। ইয়াঙ্গুনের একটি সুপারমার্কেট থেকে বাড়তি কেনাকাটা করতে দেখা গেছে আতঙ্কিত লোকজনকে।
প্রাণঘাতী ভাইরাসের উৎপত্তিস্থল চীনের সঙ্গে ২১০০ কিলোমিটার সীমান্ত রয়েছে মিয়ানমারের। এতদিন করোনামুক্ত থাকলেও বিশেষজ্ঞরা সরকারের পদক্ষেপকে ‘খামখেয়ালি’ বলে উল্লেখ করেছে হিউম‌্যান রাইটস ওয়াচ।
বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। এ পর্যন্ত তিন লাখ ৭৯ হাজার ৮০ জন সংক্রমিত হয়েছেন, মৃত‌্যু হয়েছে ১৬ হাজারের বেশি লোকের।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।
এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং পোষা প্রাণির সংস্পর্শ এড়িয়ে যেতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।
বাংলাদেশের কেউ করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের হট লাইন ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে যোগাযোগের জন্য পরামর্শ দেয়া হয়েছে।
করোনাভাইরাস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনোভাবে মিথ্যা বা ভুল তথ্য প্রচার নজরে আসলে তথ্য অধিদপ্তরের সংবাদকক্ষের ফোন নম্বর ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮, ০১৭১৫২৫৫৭৬৫, ০১৭১৬৮০০০০৮ এবং ইমেইল: piddhaka@gmail.com/piddhaka@yahoo.com অথবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button