আন্তর্জাতিক সংবাদশিরোনাম

কারাবন্দিদের মুক্তি দিয়ে চমকে দিলেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা মহামারি প্রকোপ বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৮৫৯ জন, এ রোগ সংক্রমনে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এবার তিনি দেশটির কারাবন্দিদের মুক্তি দেওয়ার কথা জানিয়ে সারা বিশ্বকে চমকে দিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যারা সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় এবং অন্য কারণে সাজা পেয়ে কারাগারে রয়েছেন, তাদের সবাইকে আমরা মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রোবিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, আমাদের এ ব্যাপারে এরই মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে (বিচারবিভাগ থেকে)। আমরাও বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করেছি। কিছুটা সমস্যা রয়েছে। কিন্তু আমরা কেবল সহিংস ঘটনা ছাড়া যারা অন্য কারণে কারাবন্দি আছে, তাদের বিষয়ে ভেবেছি। কেবল তাদের ব্যাপারেই বলেছি, ঠিক আছে (ছেড়ে দেওয়া যাবে)।
প্রেসিডেন্ট ট্রাম্টের এ ঘোষণার পরক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওহিও, টেক্সাসসহ আরো অন্যান্য রাজ্যের কারাগার থেকে হালকা মাত্রার অপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে। যারা অসুস্থ এবং বয়স্ক, তাদেরও মুক্তি দেওয়া হচ্ছে করোনার বিষয়টি বিবেচনা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button