সাটুরিয়ায় নসিমন চাপায় দুই নারীর মৃত্যু

সংবাদদাতা, মানিকগঞ্জ : সাটুরিয়ায় নসিমনের চাপায় দুই নারী নিহত ও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার আঞ্চলিক সড়কের বেতুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাটুরিয়া উপজেলার বেতুলিয়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী শেফালী বেগম ও নাগরপুর উপজেলার মানরা গ্রামের ফকির চানের স্ত্রী উজালা বেগম। আহত আলেক সাটুরিয়া উপজেলার দীঘুলিয়ার সাবেক ইউপি সদস্য।
নাগরপুর ও সাটুরিয়া পুলিশ জানায়, শেফালী ও উজালা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি নসিমন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। খবর পেয়ে সাটুরিয়া ও নাগরপুর পুলিশ এসে মরদেহ উদ্ধারের পর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো পাঠায়।
তিনি জানান, নসিমন হেফাজতে নেয়া গেলেও চালক স্বপন পালিয়ে যান। চালকের বাড়ি নাগরপুরের গাগড়া গ্রামে। নিহতের স্বজনদের দাবি, চালক পূর্ব শত্রুতার জেরে তাদের চাপা দিয়ে হত্যা করেছেন।




