আবহাওয়াশিরোনাম

রাজধানীতে হঠাৎ ঝড়-বৃষ্টি

কোনোরকম পূর্বাভাস ছাড়াই মঙ্গলবার সকাল সকাল হঠাৎ ঝড়ো বৃষ্টিতে রাজধানীতে তৈরি হয় ভোগান্তি।
বৃষ্টির শুরু সকাল ৬টায়। ৭টায় পর শুরু হয় ঝোড়ো বাতাস। তবে আগামী কয়েক দিন হঠাৎ করেই এ ধরনের আবহাওয়া দেশের যেকোনো এলাকায় দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
“৩ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।”
বৃষ্টির কারণে রাজধানীতে শিক্ষার্থীরা, অফিসগামী সাধারণ মানুষ বিপাকে পড়েন। অনেকেই ঝড়ের কারণে ঠিক সময়ে বাসা থেকে বের হতে পারেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button