রাজনীতিশিরোনাম

বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশকে কেন্দ্রকরে দলটির কেন্দ্রীয় কার্য়ালয় নয়পল্টন ঘিরে রেখেছে পুলিশ। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।
তিনি বলেন, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে সরকার বেগম জিয়াকে টার্গেট করে কারাবন্দি রেখেছে। আদালতকে ব্যবহার করে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার জামিন ও চিকিৎসা নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। এ ছিনিমিনি খেলার মাসুল এ সরকারকে দিতেই হবে। এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় চতুর্থবারের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন আদালত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েই তার চিকিৎসা সম্ভব বলে আদেশে বলেন হাইকোর্ট।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে দুই বছরের বেশি সময় কারাবন্দি রয়েছেন বেগম জিয়া। এরমধ্যে প্রায় ১০ মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button