রাজনীতিশিরোনাম

দেশের গণতান্ত্রিক চেতনা বর্তমান দখলদার সরকার হরণ করেছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের এই মহান দিনে আমরা শপথ গ্রহণ করছি, আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো এবং খালেদা জিয়াকে মুক্ত করবো। তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। দেশের মানুষের অধিকার হরণ করা হচ্ছে। এখানে আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই। যে চেতনাকে ভিত্তি করে ভাষা আন্দোলন হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই গণতান্ত্রিক চেতনাসহ জনগণের অধিকার আজ ৬৮ বছর পরে বর্তমান দখলদার সরকার হরণ করেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন,বাঙালি জাতি বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাষ্ট্রভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তি রচনা করেছিল ৫২ ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে আমরা মুক্তিযুদ্ধ করেছি, স্বাধীন রাষ্ট্র এবং আমাদের একটি পতাকা পেয়েছি।
তিনি বলেন, ৫২ চেতনাকে ভিত্তি করে ভাষা আন্দোলন হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতার ৪৮ বছর পরে সেই গণতান্ত্রিক চেতনা বর্তমানে দখলদার সরকার জনগণের ভোটের অধিকার হরণ করেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে‌ একদলীয় একটি রাষ্ট্রব্যবস্থা কায়েম করার সব অপকৌশল প্রয়োগ করছে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটক করে রেখেছে। সমগ্র জাতি যখন আজকের এই মহান দিবসটি পালন করছে তখন আমরা বলতে বাধ্য হচ্ছি, দেশে কোনো গণতন্ত্র নেই, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। আইনের শাসন নেই এবং দেশে কোনো ন্যায় বিচার নেই। আজকের এই মহান দিনে আমরা শপথ গ্রহণ করছি, আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো এবং খালেদা জিয়াকে মুক্ত করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button