বিনোদন

কেন উত্তেজনায় বিদ্যা বালান

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানের ভক্তদের কমতি নেই। তার দৈনন্দিন জীবন থেকে শুরু করে পর্দার জীবন সবকিছু নিয়েই রয়েছে ভক্তদের বাড়াবাড়ি। এদিকে তার সিনেমা নিয়েও ভক্তদের উৎসাহ প্রচণ্ড। সামনে কি সিনেমা আসবে? কোন সিনেমার শুটিং চলছে সেসব নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। সব সময় তারা গণমাধ্যমে প্রিয় নায়িকার খোঁজ রাখেন।
এবার ভক্তদের আর গণমাধ্যমের ওপর নির্ভর করতে হলো না। বিদ্যা বালান নিজেই জানালেন নিজের খবর। কারণ বিষয়টি নিয়ে বিদ্যা নিজেও নাকি উত্তেজনায় আছেন। নিজের উত্তেজনার কথা ভক্তদেরকেও জানালেন বিদ্যা। নিজেই ইনস্টাগ্রামে আসন্ন ছবির কথা জানালেন তিনি।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ছবির পোস্টার দিয়ে তিনি লিখেছেন, ‘Thrilled to announce my next film -#SHERNI …’ শুটিং শুরুর অপেক্ষায় আর থাকতে পারছি না। সিনেমার পরিচালক নিউটন খ্যাত অমিত মাসুরকর। প্রযোজক ভূষণ কুমার, কৃষ্ণা কুমার ও অমিত মাসুরকর।
জানা যায়, হিউম্যান কম্পিউটার শকুন্তলা দেবীর বায়োপিকে প্রধান চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। এই সিনেমায় আরও অভিনয় করবেন সানয়া মালহোত্রা ও যিশু সেনগুপ্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button