বিনোদন

অস্কার ২০২০: সেরা অভিনেত্রী রেনে জেলওয়েজার

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ আসর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৯২তম আসরে সবাইকে অবাক করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন রেনে জেলওয়েজার। আর হোয়াকিন ফিনিক্স পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার।
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯ ফেব্রুয়ারি রাত ৮টায় (বাংলাদেশ সময় ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা) চলতি বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ঘোষণা করা হচ্ছে। এ পুরস্কারটি অস্কার পুরস্কার হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত।
প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
সেরা সহ-অভিনেত্রীর খেতাব পেয়েছেন মার্কিন অভিনেত্রী লরা ডার্ন। ‘ম্যারেজ স্টোরি’ সিনেমার জন্য তিনি এ পুরস্কার লাভ করেন। এবার ‘ওয়ান্স আপন অ্যা টাইম…ইন হলিউড’ সিনেমার জন্য সেরা-সহ অভিনেতার খেতাব পেয়েছেন ব্র্যাড পিট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button