জাতীয়শিরোনাম

সীমান্ত হত্যা বন্ধে ‘বন্ধুত্বপূর্ণ সমাধান’ চান ড. মোমেন

সীমান্ত হত্যার বিষয়ে ‘অত্যন্ত সতর্ক রয়েছেন’ দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ভারতের প্রতিশ্রুতি সত্ত্বেও সীমান্তে অব্যাহত হত্যাকাণ্ডের বন্ধুত্বপূর্ণ সমাধান দেখতে চায় বাংলাদেশ।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সীমান্তে একটি মৃত্যুও দেখতে চাই না। এটি গ্রহণযোগ্য নয়। এটি যে গ্রহণযোগ্য নয় সে বিষয়ে ভারতও একমত হয়েছিল।’
তিনি আরও বলেন, প্রতিবারই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে সীমান্ত হত্যার বিষয়ে ভারতকে বাংলাদেশের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
মানবাধিকার সংস্থা অধিকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১৮ সালের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে কমপক্ষে ১ হাজার ১৪৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন।
আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত বছর বিএসএফের গুলিতে কমপক্ষে ৪৩ বাংলাদেশিকে নিহত হয়েছেন। এছাড়া গত মাসেও বেশ কয়েকজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button